নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের বৈঠক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 02:05:19 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ৩ দিনের সফরে ঢাকায় এসে এ বৈঠক করেন তিনি।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের বিমানবাহিনী প্রধান একটি পেইন্টিং উপহার দেন।


সফরে ভারতের বিমান বাহিনী প্রধান বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।


বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভি আর চৌধুরী। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আরও খবর