শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২৪০ ক্যান বিয়ার জব্দ

টেকনাফের শাহপরীর দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলাপাড়া ঝাউবন এলাকা দিয়ে মাদক পাচার হবে। প্রাপ্ত তথ্যের ভিক্তিতে অদ্য বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন আনুমানিক রাত টায় টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবনের পূর্ব পার্শ্বে নদীতে ১ টি স্পিড বোট হতে ২ জন ব্যক্তি ৩টি বস্তা নদীর পাড়ে নামায় এবং পরবর্তীতে বস্তাগুলো নিয়ে ঝাউবনের দিকে যেতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা টর্চ ও বাঁশির মাধ্যমে উক্ত ব্যক্তিদের থামার সংকেত দিলে ব্যক্তিদ্বয় বস্তা ০৩ টি ফেলে রাতের অন্ধকারে স্পিড বোট যোগে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা উক্ত বস্তা ৩টি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস) ১ কেজি ও ২৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার ও ক্রিস্টাল মেথ আইস এর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর