সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

৩ দিনের সংঘর্ষে ৮০ জান্তা সেনা নিহত: আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইনের উপকূলীয় শহর রামরি পুনর্দখলে আকাশপথে আসা মিয়ানমার সেনাবাহিনীর ৮০ সেনাকে হত্যার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। তাদের দাবি, তিন দিনের যুদ্ধে ওই সেনারা নিহত হয়েছে।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার জানিয়েছে থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি।


আরাকান আর্মি জানিয়েছে, তাদের অগ্রযাত্রা রুখতে গত শনিবার রামরি শহরে ১২০ জন সেনা মোতায়েন করা হয়। ব্যাপক বিমান হামলা সত্ত্বেও সেদিনের সংঘর্ষে অন্তত ৬০ জন জান্তা সেনা মারা যায়। এরপর ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সেনাদের মরদেহ উদ্ধার করা হয়।


এরপর সোমবার রামরি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ২০ জান্তা সেনাকে হত্যা করা হয়। এ সময় জান্তা সেনাদের জন্য সামরিক বিমান থেকে ফেলা গোলাবারুদ এবং খাদ্যসামগ্রীও জব্দ করা হয়।


রামরি শহরে জান্তা সেনাদের সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয় গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তখন থেকেই শহরটিতে আকাশ, সমুদ্র ও স্থলপথে বোমাবর্ষণ করে আসছে জান্তা বাহিনী। তাদের গোলা ও বোমার আঘাতে শহরের বিভিন্ন হাসপাতাল, বাজার, বাড়িঘর ও ভবন ধ্বংস হয়েছে।


Tag
আরও খবর





6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১০ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে