নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ধর্মপাশায় অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ৬ টি গাছ কর্তৃপক্ষের অনুৃমতি ছাড়াই কেটে বিক্রয় করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে  ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দীপুর বিরুদ্ধে। 


 গতকাল ২৭/২/২০২৪ইং মঙ্গলবার বিকেলে   সরেজমিনে গিয়ে জানা যায়, ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ টি মেহগনি গাছ কেটে বিক্রয় করা হয়। ক্রেতা গাছ কেটে  নিয়ে যাওয়ার সময় প্রশাসনের অনুমতি ছাড়া গাছগুলো কেটে বিক্রয় করা হয়েছে বিষয়টি গ্রামবাসী জানার পর একটি কাটা গাছের তিনটি (টুম) বিদ্যালয়ের পাশে পড়ে থাকতে দেখা গেছে। 


এ ব্যাপারে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দীপু বলেন, বিদ্যালয়ের গাছের ডাল কাটার কথা ছিল, ভুলক্রমে গাছ কাটা হয়ে গেছে। কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি জানান তিনি। 

বিদ্যালয়ের সভাপতি মিন্টু বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এক সাথে আলোচনা সাপেক্ষে গাছ কেটে বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  গাছ কাটার বিষয়ে প্রশাসনের অনুমতি নেয়া হয়নি। গাছ বিক্রয়ের টাকা ম্যানেজিং কমিটির কোষাগারে রাখা হবে জানান তিনি। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটা হয়েছে শুনেছি। গাছ কাটার পর প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। কর্তৃপক্ষের  কোন অনুমতি নেয়া হয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ  দেওয়া হয়েছে।

##আবদুর রব সজল 

ধর্মপাশা সুনামগঞ্জ 

০১৭১০০২৩৮৮১

Tag
আরও খবর