ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

টেকনাফে হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপএম (বার) এর নির্দেশে,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল মোহাম্মদ রাসেল পিপিএম এর নির্দেশে তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ ক্যাম্প-২৬ (শালবাগান ক্যাম্প) এলাকায় অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন জনৈক মোঃ আবু বক্কর ছিদ্দিক, এফসিএন নং-২৭২৪৯৯, ব্লক- বি৪, ঘর নং-২৭এ এর গোসল খানার বাইরে দক্ষিণ পার্শ্বে মাটি ভর্তি বস্তার নিচে তল্লাশি করে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থলে অস্ত্র গুলোর কোন মালিক না পাওয়ায় উক্ত অস্ত্র সমূহ পরিত্যক্ত অব্যবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


তিনি আরো জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জিডি নং-১৩৯২।

Tag
আরও খবর