রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে ৪ ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা

নিবন্ধন ও লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নেতৃত্বে অনিবন্ধিত ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান বন্ধ করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়।

এসময় নিবন্ধনের কোনো কাগজপত্র না থাকায় উপজেলা শহরের ডিবি রোডের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও বোড়াগাড়ী বাজারের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের তথ্য সিভিল সার্জন বরাবর পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর