শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ায় এনজিও রিক-এর “মার্কেট লিংকেজ প্রমোশন” কার্যক্রম শুরু

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) এর সহায়তায় রিক এবং সুশীলন কর্তৃক বাস্তবায়িত উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে “মার্কেট লিংকেজ প্রমোশন” এবং “ক্যাপাসিটি স্ট্রেনদেনিং এন্ড বিল্ডিং রেজিলিয়েন্স অফ লোকাল কমিউনিটি” প্রকল্পের সূচনা সভা (Inception Meeting) সম্পন্ন হয়েছে।


স্থানীয় সরবরাহ শৃংখল এবং বাজারগুলিকে (স্থানীয় বাজার এবং ক্যাম্পে অবস্থিত ফ্রেশ ফুড কর্নার) ২৪টি এগ্রিগেশন এন্ড সেলস্ সেন্টারের মাধ্যমে শক্তিশালী করনে খামারের উৎপাদনশীলতা উন্নত করা, ব্যবসার টেকসইতা এবং লাভজনকতা নিশ্চিত করে বাজারের সাথে স্থানীয় উৎপাদক/কৃষকদের (অধিকাংশ নারী) সংযুক্ত করা, সতেজ খাদ্য সরবরাহ শৃংখলের সংমিশ্রনে বেশ কয়েকটি বাজার সংযোগ উদ্যোগ এবং বাজার সংযোগের ডিজিটালাইজেশন; হস্তশিল্প উৎপাদকদের স্থানীয়, জাতীয় এবং আন্র্Íজাতিক বাজার সংযোগ এবং কৃষি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী-র সহযোগিতা উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে “মার্কেট লিংকেজ প্রমোশন” নামক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছে, এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সুশীলন সংস্থাও “ক্যাপাসিটি স্ট্রেনদেনিং এন্ড বিল্ডিং রেজিলিয়েন্স অফ লোকাল কমিউনিটি” নামক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।


বুধবার (২৮ শে ফেব্রুয়ারী) উখিয়া উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এই প্রকল্পদ্বয়ের প্রকল্পের সূচনা সভা (Inception Meeting ) অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার তানভীর হোসেন বলেন, স্থানীয় কৃষকদের উপকারে এই প্রকল্পদ্বয়ের কার্যক্রম একটি ভালো উদ্দ্যোগ, পাশাপাশি মাঠ পর্যায়ে এই প্রকল্প কার্যক্রম ভালভাবে বাস্তবায়ন করা জরুরি।


এছাড়া হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কৃষকের উন্নয়েন আরো যুগোপযোগি কিছু উদ্দ্যোগ গ্রহন করার পরামর্শ প্রদান করেন।


উক্ত মিটিংয়ে আরো গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ আরো অনেকে।


ডব্লিউএফপি-এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট মোস্তাফিজুর রহমান প্রকল্পদ্বয়-এর গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন।


রিকের প্রকল্প সমন্বয়কারী মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়

উক্ত মিটিংয়ে আরো উপস্থিতি ছিলেন উখিয়া উপজেলা এনজিও কো-অর্ডিনেশন ফোকাল এবং ইউএনডিপি-এর প্রতিনিধি মো: সেলিম উদ্দীন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ এবং রিক ও সুশীলনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Tag
আরও খবর