শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ার ৩ মাদক কারবারি র‌্যাব এর হাতে আটক

উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারি কে ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৪ (ফ্রেবুয়ারী) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। 


গ্রেপ্তার তিন জন হলেন, জালিয়াপালং ইউনিয়ন লম্বরিপাড়া এলাকার নুসরাত আলীর পুত্র আব্দুল আলম (৪৮), অপর দুই জন রাজাপালং ইউনিয়ন তুতুরবিল এলাকার মৃত. রফিক আহমেদ এর পুত্র কামাল উদ্দিন (৪০), পিনিজিরকুল এলাকার মৃত. মীর কাশেম এর পুত্র আমিনুল হক রিদুয়ান (২৮) সর্বথানা উখিয়া।


সূত্রে জানা গেছে, আটককৃত কামাল, রিদুয়ান, আলম এরা তিন জন সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এদের কারণে এলাকার বেশির ভাগ যুবসমাজ মাদকাসক্তে লিপ্ত হয়েছে। আটককৃতের মধ্যে কামাল হলেন রিকসা চালক সে সুকৌশলে ইয়াবা সাপ্লাই দেয় মাদকসেবিদের। এইদিকে আন্ডারগ্রাউন্ডে থেকে কামালকে দিয়ে নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে আমিন ও আলম।


সূত্রে আরও জানা গেছে, কামাল ও তার ভাই জামাল এর আগেও প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে কামালের দুই ছেলে ঠিকই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। কামালের তার দুই ছেলেকে আটক করলে কিছু টা হলেও এলাকায় মাদক ব্যবসা বন্ধ হবে বলে জানান, স্থানীয় সচেতন মহল। 


র‌্যাব সূত্রে জানা গেছে, একটি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ অভিযানে গেলে সুকৌশলে পালিয়ে যাওয়ার সময় এই তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১,৩৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৬৪,০০০ টাকা উদ্ধার করা হয়।


পরে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়।

Tag
আরও খবর