আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


দিনাজপুরে চারটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৮ফেব্রুয়ারি)সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদের যৌথ পরিচালনায় এই অভিযান পরিচালিত হয় ।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে ২লক্ষ টাকা জরিমানা করেন ।

জরিমানাকৃত চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীতে অবস্থিত মেঘনা ক্লিনিক, বালুবাড়ী শহীদ মিনার মোড়ে স্বদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আইন কলেজ মোড়ে  নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং একই এলাকায় মাতৃসেবা ও ডায়াগনস্টিক হাসপাতাল ।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন অপরিচ্ছন্ন পরিবেশ, ডিউটি ডাক্তারের অভাব,মেয়াদোত্তীর্ণ লাইসেন্স , মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ও রক্ত ,আয়া দ্বারা ইসিজি রিপোর্ট প্রদানসহ  একাধিক অনিয়মে প্রত্যেকের পৃথক পৃথক ত্রুটি বিচ্যুতির কারনে এই জরিমানা করা হয় ।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদ বলেন স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে দিনাজপুর সিভিল সার্জন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।লাইসেন্সবিহীন,সার্বক্ষণিক ডাক্তার বীহিন বা ত্রুটিপূর্ণ কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।এ ছাড়াও তিনি আরো বলেন যে ইতিমধ্যে ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নোটিশ প্রদান করা হয়েছে ।এদের মধ্যে কেউ কেউ এসে আবেদন করছে।আর যারা আসবে না তাদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag
আরও খবর