লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

ইসলামী স্থাপত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে দেশের যে ৫ মসজিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-02-2024 05:12:56 am

বিশ্বের অন্যতম মুসলিম জনবহুল দেশ হলো বাংলাদেশ। মধ্যযুগ থেকে অনেক মুসলিম রাজা আমাদের ভূখণ্ড শাসন করেছেন। অসংখ্য প্রাসাদ, মসজিদ ও দুর্গ নির্মিত হয়েছে। এমন কিছু মসজিদ আমাদের দেশে এখনও রয়েছে যা কিনা ইসলামী স্থাপত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।


(১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উচ্চতা প্রায় ৯৯ ফুট। এটি ৮ তলা বিশিষ্ট। বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদও বটে। একজন মুসলিম ভ্রমণকারীকে ঢাকা সফরের সময় এই মসজিদটি অবশ্যই দেখতে হবে। এই মসজিদের স্থাপত্য মুঘল আদলে নির্মিত। এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ঘনক্ষেত্র আকৃতি মক্কার পবিত্র কাবাঘরের অনুরূপ।


(২) ষাট গম্বুজ মসজিদ

বাগেরহাটে অবস্থিত এই মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এই মসজিদটি। ২০০০ জনেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। এটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। একবার আপনি মসজিদে প্রবেশ করলে শীতল পরিবেশ পাবেন। যা আপনাকে শারীরিক এবং মানসিক প্রশান্তি প্রদান করবে।


(৩) কুসুম্বা মসজিদ

নওগাঁ জেলার মান্দা উপজেলার আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত কুসুম্বা গ্রাম। এই গ্রামের নামানুসারে কুসুম্বা মসজিদের নামকরণ করা হয়েছে। এটি একটি সুলতানের শাসনামলে নির্মিত হয়েছিল। জানা গিয়েছে, এটি সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ’র সময় নির্মিত হয়েছিল। এর ছাদে ৬টি গম্বুজ রয়েছে। এই মসজিদটি নির্মাণে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল; তা ছিল কালো-ব্যাসল্ট ইট। এগুলো বিহার থেকে জলপথে নিয়ে আসা হয়েছিল।


(৪) বাঘা মসজিদ

রাজশাহী থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘায় অবস্থিত বাঘা মসজিদ। এটি একটি গম্বুজ আকৃতির মসজিদ। মসজিদটি ফুল, নিদর্শন এবং অন্যান্য সুন্দর জিনিসের মতো প্রচুর পোড়ামাটির শিল্পে আছ্ছাদিত। পোড়ামাটির শিল্পের বেশিরভাগই ফুলের নকশা। এই মসজিদটি ১৫২৩ সালে সুলতান নুসরাত শাহ হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল


(৫) ছোট সোনা মসজিদ

ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। কেন্দ্রীয় প্রবেশপথে এখনও সংযুক্ত একটি শিলালিপি ফলক রয়েছে। এটি অনুসারে মসজিদটি মজলিস-আল-মাজালিস, মজলিস মনসুর ওয়ালি মুহাম্মদ বিন আলী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মসজিদটির অলঙ্করণের কারণে এটির সামনে গেলে সবাই মুগ্ধ হয়। এটি প্রাচীন বাংলার ঐতিহ্যের কথা বলে।

আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৫ ঘন্টা ২৭ মিনিট আগে