সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে কৃষক নুরুল হক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আ: রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল।

অপরদিকে এ মামলার আসামি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামের সাহেব আলীর ছেলে সানোয়ার হোসেন এবং জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকি গ্রামের মৃত মেহের আলীর ছেলে কেতাব্বর এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক শ্রমিকদের নিয়ে মাঠে ধান কাটতে যান। সেখানে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামীরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করেন। এসময় স্থানীয়রা তাকে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শ.জি.মে.ক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

আরও খবর