২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২

মেহেরপুরের আমঝুপিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এবং প্রাইভেট-কার এর মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত দুইজন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের তৌফিক এলাহি (১৬) এবং অপরজন একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইয়ারুল হোসেন এর ছেলে রনি (১৬) দুজনেই আমঝুপি আলিম মাদ্রাসার ১০শ্রেণির ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি (বিএডিসি) ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুরের দিক থেকে আসা একটি প্রশিক্ষণ প্রাইভেট কার আমঝুপি হাইস্কুল মাঠ পার হয়ে (বিএডিসি) ফার্মের সামনে পৌছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা মারে এতে সড়কে ছিটকে পড়ে চালক তৌফিক এলাহি ও রনি।

এসময় ঘটনাস্থলের আশেপাশে থাকা স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠান। আহত দুইজনের মধ্যে রনির অবস্থা আশংকা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রনি (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Tag
আরও খবর