কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা জরুরি: পরিবেশমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2024 12:47:07 pm

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে।


তিনি বলেন, বেসরকারি খাত সাধারণত জলবায়ু অভিযোজন অর্থায়নে আগ্রহী নয়। এ লক্ষ্যে তাদের প্রণোদনা দেওয়া দরকার, অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করা দরকার।


১ মার্চ, শুক্রবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতিসংঘের পরিবেশ সম্মেলনে ‘ব্যাপক অর্থায়ন বন্ধ করার জন্য পরিবেশগত লক্ষ্যগুলোর সঙ্গে সংযুক্ত সরকারি ও বেসরকারি আর্থিক প্রবাহ নিশ্চিত করা’ শীর্ষক অধিবেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।


সাবের হোসেন চৌধুরী বলেন, বিশ্বের সরকারগুলোর নেতৃত্ব অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তার ফলে পরিবেশগত লক্ষ্য পূরণ আরও কঠোর হয়ে উঠছে। শুধু চুক্তি স্বাক্ষর বা যুগান্তকারী রেজুলেশন তৈরি করা যথেষ্ট নয়, এর বাস্তবায়ন করা আবশ্যক।


পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্বলতা থেকে স্থিতিস্থাপকতা ও শেষ পর্যন্ত সমৃদ্ধিতে উত্তরণের পরিকল্পনা প্রণয়ন করেছে। এটির জন্য প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ, তার প্রচুর বায়ু ও প্রকৃতিভিত্তিক সমাধানসহ জলবায়ু অর্থায়নের জন্য একটি পরিকল্পনার রূপরেখা দিয়েছে।


কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী ও কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব মো. সাব্বির আহমেদ প্রমুখ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর