শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামু সোনালী অতীত ফুটবল লীগ শুরু ২০ এপ্রিল

রামুর ক্রীড়া ঐতিহ্যকে সমৃদ্ধ করতে ২০ এপ্রিল শুরু হচ্ছে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৪’। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার স্টেডিয়ামের ক্রীড়া নৈপুণ্যের অধিকারী সাবেক ফুটবলার রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা এ লীগে অংশ নিবেন।


গতকাল শুক্রবার (১ মার্চ) বিকাল ৪টায় সাবেক ফুটবল খেলোয়াড়দের অনুশীলন পূর্ব সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু। এ সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সাবেক গোলরক্ষক কাকন বড়ুয়ার রোগমুক্তি কামনা করা হয়। অসুস্থ কাকন বড়ুয়া ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সভায় বক্তৃতা করেন, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি মো. নবু আলম, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া।


সভায় বক্তারা বলেন, রামুতে অতীত ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। সমৃদ্ধ সেই ক্রীড়া ঐতিহ্যকে উপস্থাপন করে খেলার ধারাবাহিকতা রক্ষায় আজকের প্রজন্মের মাঝে প্রাণসঞ্চার করতে হবে। কিংবদন্তিতুল্য সাবেক ফুটবলারদের কৃতিত্বপূর্ণ নৈপূণ্যতার কথাও প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। তাঁদের স্মৃতিময় ও কৃতিত্বপূর্ণ খেলোয়াড়ি জীবন কথা থেকে আজকের প্রজন্মরা শিক্ষা নিতে পারবে। তৃণমূল পর্যায়ে খেলার আয়োজন প্রসারিত করতে পারলেই রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সার্থকতা আসবে।


রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুশীলন পূর্ব সভায় আলোচনায় অংশ নেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি বিমল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিটু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য দুলাল বড়ুয়া, রিটু বড়ুয়া, চম্পক বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, সদস্য ডা. রবীন্দ্র শর্মা, চন্দন দাশ গুপ্ত, অনুপ বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, বিদ্যুৎ বড়ুয়া, অসিত পাল, নুরুল হক চৌধুরী, আহাম্মদ, সংগীত বড়ুয়া, কাউছার উল হক, টিপু বড়ুয়া, রাজু বড়ুয়া, আবুল মনছুর, ইলক বড়ুয়া, মো. ইসহাক পাখি, চঞ্চল বড়ুয়া, সুকুমার বড়ুয়া, মো. হোসাইন, শফিউল আলম লালু, রাশেদুল হক বাবু, প্রতীতি বড়ুয়া।


‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ শ্লোগানে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, রামুর প্রাক্তন ফুটবলারদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২৪’ আয়োজনে অচিরেই দল গঠন ও খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রয়াত সদস্য ও রামুর প্রয়াত সাবেক ফুটবল খেলোয়াড়ের নামে ফুটবল দলের নামকরণ করা হবে। ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৪ এ অংশ নিতে, সংগঠনের সদস্যপদ নবায়ন করতে হবে। ফুটবল লীগ আয়োজন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভায় গৃহীত সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করেন উপস্থিত সদস্যরা।

Tag
আরও খবর