দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত

 যশোরের অভয়নগরে  শনিবার (২রা মার্চ) দুপুরের দিকে  পুড়াখালী গ্রামের ফকির বাগান এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী আতিয়ার বিশ্বাস নিহত হয়েছেন।

নিহত আতিয়ার বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়ি দিঘীরপাড় গ্রাম থেকে অন্যান্য দিনের মতো নোওয়াপাড়া বাজারে সরিষা  বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুড়াখালি ফকির বাগান এলাকায় মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক আতিয়ার বিশ্বাসকে ধাক্কা দেয়, সে চাকার নিচে সাইকেলসহ পিষ্ট  হয়ে সঙ্গে সঙ্গে   মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে আসলে ট্রাক চালক পালিয়ে চলে যায়। ঘটনাস্থলে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার সংবাদ শুনে ছুটে আসেন স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন। উপস্থিত হয়ে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলার সিদ্ধান্ত নেয়নি।পাথালিয়া পুলিশ ক্যাম্প ট্রাকটি জব্দ করেছেন।এদিকে দিঘীরপাড় গ্রামে আতিয়ার বিশ্বাসের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার  যুবসমাজ এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন।

Tag
আরও খবর