হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪র্থ বারের মত বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করলেন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ"

৪র্থ বারের মত বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করলেন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ"

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংস্থা "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প ২০২৪

শনিবার ২ মার্চ সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৮৫ জনকে চক্ষু চিকিৎসা এবং ২০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ করে দেয় এই সংস্থাটি।

এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ মোঃ আকরামুজ্জামান। সে সময় উপস্থিত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদ।

আয়োজন সম্পর্কে প্রশ্ন করলে আশিক আহমেদ বলেন - আমরা পরিবেশ নিয়ে কাজ করলেও মানুষকে সুস্থ্য এবং সচেতন রাখাটাকেও আমরা প্রাধান্য দেই। তারই অংশ হিসেবে ৪র্থ বারের মত এই আয়োজন করেছি আমরা। ইতিপূর্বে আমরা এমন আয়োজনের মধ্য দিয়ে ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়ে দিতে সক্ষম হয়েছিলাম। আজকের ক্যাম্প থেকে ২০ জনকে ছানি অপারেশন সেবা দেয়া হবে। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন আজকের আয়োজনের আর্থিক সহযোগিতা দানকারী সংস্থা সাইটসেভার্স এবং অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বি.এন.এস.বি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জকে।

তিনি আরও বলেন এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেউ অব্যাহত থাকবে।

আরও খবর