শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

জগন্নাথপুরে ৩ শতাধিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান, অধ্যাপক সালেহ আহমেদ মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্পে

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর নোয়াপাড়া গ্রামে আব্দুর রউফ ফাউন্ডেশনের আয়োজনে অধ্যাপক সালেহ আহমেদ মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

শুক্রবার দিনব্যাপী সৈয়দপুর নোয়াপাড়া মাওলানা আব্দুর রউফ ছাতকী হুজুরের বাড়িতে সিলেট উমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক (অবঃ) ডাঃ সৈয়দ সহিদুল ইসলাম, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সৈয়দ খুররম আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফাহমিনা আক্তার ফাহমি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ আহমদ মকসুদ হাসান লস্কর, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আরএমও ডাঃ সায়খুল ইসলাম, সিলেট উমেন্স কলেজ ও হাসপাতালের ডাঃ সৈয়দা ইশরার ইসলাম লিথী কোন অনারিয়াম ছাড়াই অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।  সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সহ জগন্নাথপুর উপজেলার প্রায় ৩শতাধিক বিভিন্ন জটিল ও কঠিন রোগীরা চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা এ ধরনের মহতী উদ্যাগের জন্য  আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। 

এসময় ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মাওলানা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী অন্যতম পরিচালক সাব্বির আহমদ মজনু, এবং আরেক অন্যতম পরিচালক নুর আহমদ কিনু, যিনি ভিবিন্ন ভাবে চ্যারিটি করে এই সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে আসতেছেন। তৌকির আহমদ, অধ্যাপক সালেহ আহমদ এর কন্যা শাহজালাল  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইউরিদা লিয়ানা, হাফিজ সফওয়ান জুবাইদী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাবিকুল ইসলাম হ্রদয় সহ একঝাক সেচ্ছাসেবক যাঁদের পরিশ্রম ছিল অতুলনীয় ।

উল্যেখ যে এসব কিছুর পিছনে আড়ালে থেকে যার অক্লান্ত পরিশ্রম ছিল,যিনি সুদুর যুক্তরাজ্যে থেকে এসবের তদাকরি করেছেন।  তিনি হলেন আব্দুর রউফ ফাউন্ডেশনের সি ই ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ওলি আহমেদ রুনু ।

Tag
আরও খবর