শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফের শাহপরীরদ্বীপ ও বরইতলী ঘাটে কোস্টগার্ডের অভিযান মিয়ানমারে পাচারের পূর্বে বিপুল খাদ্যপণ্য ও অকটেন সহ আটক-৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ জন চোরাকারবারি সহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানী জব্দ করেছে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীর দ্বীপ হতে বিপুল পরিমানে খাদ্যদ্রব্য ও জ্বালানী তৈল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অদ্য আনুমানিক ০০৫০ ঘটিকায় নাফ নদীর মোহনায় ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে জব্দ করে। এসময় তল্লাশী চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ০৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। এই অভিযানে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক ০৫ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। তারা হলেন মোঃ তৈয়ব (৪৩), মোঃ সলিম (২৬), মোঃ জসিম উদ্দিন (১৮), মোঃ মজিবুল্লাহ (১৮) ও রিদওয়ান (২২)। তারা সকলেই টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ০১ নং ওয়ার্ড এর বাসিন্দা।




এছাড়া একই দিন পৃথক একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ০২ টি ডিঙি নৌকায় তল্লাশী চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ০৪ বস্তা ডাল, ০৪ বস্তা চিনি, ০৭ বস্তা ময়দা, ১২০ লিঃ অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ০৪ প্যাকেট চানাচুর, ০৩ প্যাকেট সূজি, ১০ প্যাকেট হুইল সাবান, ০১ প্যাকেট নুডুলস, ০২ প্যাকেট আটা, ০১ কেজি মরিচের গুঁড়ো, ০১ কেজি চিনি, ০৪ কেজি ডাল, ০৫ লিটার পাম ওয়েল, ০২ টি স্টার শীপ দুধ ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ ০১ জন চোরাকারবারি আটক করা হয়। যার নাম শফিউল্লাহ (৪৮) এবং তিনি টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা।


জব্দকৃত মালামাল সমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন এসএম তাহসিন রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


Tag
আরও খবর