শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গা খেলোয়াড় ও দর্শক নিয়ে চলছে সোনাইছড়ি ফুটবল টুর্নামেন্ট : মুখোমুখি দু’পক্ষ,সংঘর্ষের আশংকা

কক্সবাজারের উখিয়ায় রেফারি এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার অনুমতিবিহীন রোহিঙ্গা খেলোয়াড় দিয়ে চলছে সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট। এছাড়াও প্রশাসনের নাম ভাঙিয়ে গণহারে চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবী বিতর্কিত টূর্ণামেন্টটি বন্ধ করা না হলে যে কোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষের আশংকা রয়েছে।


জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা কক্সবাজার গণপূর্ত বিভাগের কর্মরত সানা উল্লাহসহ কিছু অতি উৎসাহী যুবক সোনারছড়ি খেলোয়াড় সমিতির নাম ভাঙ্গিয়ে সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে। খোঁজ নিয়ে জানা গেছে সোনারছড়ি খেলোয়াড় সমিতির নামক কোন সংগঠনের কার্যক্রমই নেই।


এদিকে ক্রীড়ামোদি দর্শকদের অভিযোগ, প্রশাসনের অনুমতি বিহীন গ্রামীণ পর্যায়ে ফুটবল খেলায় টিকিটের নামে ৫০টাকা করে গণহারে চাঁদাবাজি করা হচ্ছে। এছাড়াও চেয়ার দেওয়ার কথা বলে জনপ্রতি ২০০টাকা করে হাতিয়ে নেয়া হচ্ছে। এ নিয়ে দুপক্ষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।


তাদের প্রশ্ন আয়োজক কমিটি এই আয়োজন বৈধ কিনা? টিকিটের নামের ওপেন চাঁদাবাজির অনুমতি দিল কে? সর্বোপরি টাকা গুলো কার পকেটে যাচ্ছে। ক্রীড়া উন্নয়নে ব্যয় না হলে এসব টুনামেন্ট বন্ধ করা দরকার।


উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার জাহাঙ্গীর আলম নামে এক খেলোয়াড় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয়রা খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছে না। অথচ রোহিঙ্গা এবং বিদেশী খেলোয়াড় দিয়ে চলছে বিতর্কিত এই ফুটবল টুর্নামেন্ট। একই ধরণের কথা বলেন ওই এলাকার শাহ আলম।


আয়োজক কমিটির অন্যতম সদস্য সানা উল্লাহ এর বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন করার হলে তিনি মোবাইল রিসিভ করেনি।


এ ব্যাপারে কক্সবাজার জেলা রেফারীজ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী জানিয়েছেন, সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর বিষয়ে এসোসিয়েশন সভাপতি জেলা পুলিশ সুপারসহ আমরা কেউ অবগত নয়।

এসোসিয়েশন এর পক্ষ থেকে কোন অনুমতি নেয়া হয়নি। খেলা পরিচালনায় কারা দায়িত্বে রয়েছেন এ ব্যাপারেও তিনি কিছুই জানেননা।


উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন বলেছেন, টূর্ণামেন্টের বিষয়ে অবহিত করেছেন। তবে খেলার নামে দর্শকদের কাছ থেকে টাকা নেয়ার নিয়ম কিংবা অনুমতি নেই।

তিনি এও বলেছেন, স্থানীয় খেলোয়াড়দের বঞ্চিত করে রোহিঙ্গা খেলোয়াড় খেলানোর বিষয়টি দূর্ভাগ্যজনক।


উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে টূর্ণামেন্ট পরিচালনার বিষয়ে ইতোপূর্বে দু’পক্ষের সাথে আলোচনা হয়েছে। রোহিঙ্গা খেলোয়াড় দিয়ে খেলা পরিচালনা করা যাবে না। তবুও ফুটবল খেলা নিয়ে দুপক্ষের অসন্তোষ দেখা দিলে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে টূর্ণামেন্ট বন্ধ করে দেয়া হবে।


এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন বলেছেন, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত বাণিজ্যিক ভাবে ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা করার কোন সুযোগ নেই। রোহিঙ্গাদের খেলানো এবং টিকিট মাধ্যমে টাকা নেয়ার বিষয়টি সত্যতা পাওয়া গেলে টূর্ণামেন্ট বন্ধ করে দেয়া হবে।

Tag
আরও খবর