কিশোরগঞ্জের হোসেনপুরে বালুবাহী ড্রাম ট্রাকের
চাপায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল (১৬) নামের আরেক জন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে হোসেনপুর-গফরগাঁও সড়কের খুর্শিদ মহল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ সুত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে রফিকুল ও এনামুল রাস্তা পারাপারের সময় পাগলা থানার খুর্শিদ মহল ব্রিজে বিপরীত দিক থেকে বালু নিয়ে আসা একটি ড্রাম ট্রাক তাদেরকে চাপা দেয়৷ এ ঘটনায় হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করে। এ সময় আহত এনামুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ ঘন্টা ৮ মিনিট আগে
১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬ ঘন্টা ২৮ মিনিট আগে