রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

রংপুরে নাটক ‘যায় দিন ফাগুনো দিন’ মঞ্চায়িত

রংপুর বিভাগীয় পথনাট্য উৎসবে রংপুর পদাতিক নাট্য সংসদের আয়োজনে নীলফামারীর শতবর্ষী সংগঠন ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে মিলন চৌধুরী কর্তৃক রচিত নাটক ‘যায় দিন ফাগুনো দিন’।

রবিবার (৩রা মার্চ) সন্ধ্যা ৭টায় রংপুর শহরের টাউন হল চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে রংপুর পদাতিক নাট্য সংসদের আয়োজনে মিলন চৌধুরীর রচিত নাটকটি মঞ্চস্থ করে ডোমার নাট্য সমিতির নাট্যদল। যা দর্শক প্রশংসা অর্জন করেছে।

মোঃ মিজানুর রহমান সোহাগ ও আরমিন আক্তার জাহানের নির্দেশনায় এবং মাসুদ বিন আমিন সুমনের শিল্প নির্দেশনায় নাটকটির আবহ সংগীতে ছিলেন—পরশ কুমার চন্দ। এছাড়াও নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ মোজাফফর আলী।

‘যায় দিন ফাগুনো দিন’ নাটকে ‘গায়েন’ চরিত্রে পরশ কুমার চন্দ, বায়েন হিসেবে সত্যেন্দ্রনাথ রায়, রাজা চরিত্রে মাসুদ বিন আমিন সুমন, মন্ত্রী চরিত্রে নীরঞ্জন রায়, দেশপ্রেমিক যুবক চরিত্রে মোঃ মিজানুর রহমান সোহাগ, লাঠিয়াল চরিত্রে জগবন্ধু রায় ও আকাশ অভিনয় করেন। এছাড়া জনতা চরিত্রে আরমিন আক্তার জাহান, মনজুর আলম, রওশন রশীদ, নাশিদ আকবর তৃষা, প্রিন্স চাকলাদার, রুমান সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। নাটকটির নৃত্য পরিবেশনায় ছিলেন মোঃ ফেরদৌস।

Tag
আরও খবর