ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দলিল লেখক গ্রেফতার।

রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দলিল লেখক গ্রেফতার।



নোয়াখালীতে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দলিল লেখক গ্রেফতার। 

দুর্নীতি দমন কমিশন (দুদকের দায়ের করা মামলায় নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক জামাল উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে দুদক। গ্রেফতারকৃত জামাল উদ্দিনের বিরুদ্ধে তার অপর সহযোগিদের সহযোগিতায় ৭০ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে সরকারের ১ লাখ ১২ হাজার ৩২০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পুলিশ কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন জেলার সদর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার পূর্ব শুল্লাকিয়া গ্রামের হাজী আবদুল মান্নানের ছেলে।

দুদকের নোয়াখালী সহকারি পরিচালক সুবেল আহমেদ জানান, ৭০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুদক জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত আসামি দলিল লেখক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর