তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারে ত্রুটি: তারকা হোটেল লং বীচকে লাখ টাকা জরিমানা

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনের পর সারাদেশে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সারাদেশের মতো কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁ গুলোতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এসময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকী হোটেল গুলোতে এখনো অভিযান চলমান আছে।


অভিযানে থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য (পি এপ এম এস)বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বীচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের ২মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা যদি এগুলো সংশোধন না করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সোমবার (৫মার্চ) সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।


অভিযান নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্ট গুলোর ভবনগুলোতে সেফটি-সিকিউরিটি আছে কিনা সেটা দেখতে অভিযানে নামে। এর মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এখনো অভিযান চলমান আছে।

Tag
আরও খবর