শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সাদা পোয়া মাছের বায়ুথলির চাহিদা বাড়ছে আমেরিকায়

এবার ইউরোপের বাজারেও বঙ্গোপসাগরের পোয়া মাছের চাহিদা বেড়ে গেছে। বিশেষ করে মাছটির ফত্না বা ব্লাডারের (বায়ুথলি) চাহিদাই সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে সামুদ্রিক পোয়া প্রজাতির মাছ ও মাছের ফত্নার বাজার চীন ও হংকংয়ের দখলে ছিল।


এবার আমেরিকার বাজারে পোয়া মাছ ও মাছের ফত্না রপ্তানির সুযোগ হওয়ায় স্থানীয় বাজারও এখন অত্যন্ত চাঙ্গা হয়ে উঠেছে।


বর্তমানে হংকং, চীন ও আমেরিকার বাজারে এক কেজি সাদা পোয়া মাছের ফত্না বিক্রি হচ্ছে ১৫ লাখ টাকায়।


দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকেই সামুদ্রিক এই মাছটি রপ্তানি হয়ে আসছে। কক্সবাজারে একসময় এই প্রজাতির মাছ রপ্তানির সঙ্গে ১৮টি কারখানা জড়িত ছিল। কিন্তু তখন এ রকম দাম ছিল না।


ফলে অনেকেই ব্যবসা ছেড়ে দেয়। বর্তমানে কক্সবাজারে মাত্র দুটি ও চট্টগ্রামে দুটি কারখানা থেকে এ জাতীয় মাছ রপ্তানি হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বিদেশের বাজারে সামুদ্রিক এই মাছটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকদের পাশাপাশি সাগরের জেলেরা মাছ শিকারে তৎপর হয়েছে। বঙ্গোপসাগরে পোয়া প্রজাতির অনেক প্রকারের মাছ রয়েছে।


এর মধ্যে পাঁচ প্রজাতির অর্থাৎ লাল পোয়া, কালো পোয়া, সোনালি পোয়া, তিন দাঁতের পোয়া ও সাদা পোয়া রপ্তানি হয়ে থাকে।


বাংলাদেশ সামুদ্রিক গবেষণা কেন্দ্রের (বুরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তারেকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বঙ্গোপসাগরের পোয়া মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে (Otolithoides Pama)। এসব মাছ শীতকালেই জেলেদের জালে ও বড়শিতে বেশি ধরা পড়ে। সেন্ট মার্টিন দ্বীপ সন্নিহিত সাগরে এই প্রজাতির মাছ বেশি ধরা পড়ে। পোয়া মাছের বায়ুথলি ওষুধ প্রস্তুতকাজে ব্যবহৃত হয়।


সেই সঙ্গে স্যুপ হিসেবেও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে।


কক্সবাজারে সাগর ফিশ এক্সপোর্ট প্রতিষ্ঠানের কর্ণধার ও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল শুক্কুর কালের কণ্ঠকে বলেন, ‘আমি নব্বই দশক থেকে চীন ও হংকংয়ের বাজারে সামুদ্রিক পোয়া প্রজাতির মাছ ও ফত্না রপ্তানি করে আসছি। গেল বছর থেকে আমেরিকার বাজারেও পাঠাচ্ছি। বিদেশের বাজারে এখন হোয়াইট ক্রোকার জো ফিশের ফত্নার প্রতি কেজির দাম ১৫ লাখ টাকা।’


তিনি বলেন, তবে অন্যান্য প্রজাতির পোয়া মাছের দাম এত বেশি না। সবচেয়ে বেশি দাম কেবল সাদা প্রজাতির পোয়ার। কক্সবাজারে তাঁর কারখানায় সামুদ্রিক পোয়া প্রজাতির মাছ সূর্যের তাপে প্রক্রিয়াজাত করা হচ্ছে বলেও জানান তিনি।


আবদুল শুক্কুর আরো জানান, প্রতি কেজি ৫০ ডলার হিসাবে সামুদ্রিক অন্যান্য পোয়া প্রজাতির এক টন মাছ বিমানে শিগগিরই আমেরিকায় পাঠানো হবে। বাংলাদেশ থেকে একমাত্র তাঁর প্রতিষ্ঠানই আমেরিকায় সামুদ্রিক মাছ (সি ফুড) রপ্তানির অনুমতি পেয়েছে বলে জানান তিনি।


গত শুক্রবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম কক্সবাজারে সাগর ফিশ এক্সপোর্ট কারখানা পরিদর্শন করেন। এ সময় সামুদ্রিক সাদা পোয়া মাছের ফত্নার এমন দাম শুনে আশান্বিত হয়ে সাগরে মাছটির রক্ষণাবেক্ষণসহ বৈদেশিক মুদ্রা আয়ের পথ আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছার বলেন, কক্সবাজারের সাগর এলাকায় পোয়া প্রজাতির মাছের বংশ বৃদ্ধির ব্যাপারে যা করণীয় তাই করার সহযোগিতা দেওয়া হবে।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে