তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

র‌্যা‌বের ভুয়া অধিনায়ক আটক, অবিবাহিত পরিচয়ে করেছেন ৫ বিয়ে

মঙ্গলবার ( ৫ মার্চ ২৪) দুপ‌রে কক্সবাজার ক্যাম্প র‍্যাব-১৫ এর কার্যাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান র‌্যা‌বের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আনোয়ার হো‌সেন।


অ‌ভিযা‌নে আটককৃতরা হ‌লেন বাদশা, তা‌রেকুর রহমান, মো. জোবা‌য়ের, এমদাদ উল্লাহ মারুফ ও মিশকাত জান্নাত জু‌লি।


র‌্যাবের এই কর্মকর্তা আরো জা‌নান, গত ২ থে‌কে ৩ মাস ধ‌রে অ‌ভিযুক্ত প্রতারক তোরাব ও তার দ‌লের সদস‌্যদের অনুসরণ ক‌রে আস‌ছিল র‌্যাব। এই দ‌লে ২০ জ‌নের মতো সদস‌্য র‌য়ে‌ছে। তারা কারাগার, আদালত ও থানায় ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে থা‌কত। যা‌দের আত্মীয় স্বজনরা জে‌লে আছে, তা‌দের নম্বর নি‌য়ে জেল থে‌কে ছা‌ড়ি‌য়ে দেয়ার কথা ব‌লে ৫০ হাজার টাকা থে‌কে ১০ লাখ টাকা পর্যন্ত দা‌বি ক‌রে এই প্রতারক চক্র। এমন কয়েক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয় র‍্যাব।


র‌্যাব আরো জা‌নি‌য়ে‌ছে, অ‌ভিযুক্ত প্রতারক তোরাব আলী কুতুব‌দিয়ায় উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান প‌দে নির্বাচন করারও প‌রিকল্পনা ক‌রে‌ছিল। এজন‌্য ১৫ থে‌কে ২০‌টি বি‌ভিন্ন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হ‌য়ে‌ছে সে। এসব অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হওয়ার জন‌্য ১ কো‌টি টাকার মতো অনুদানও দি‌য়ে‌ছে সে। এসব ঘটনা থে‌কে র‌্যাব ধারণা কর‌ছে, গত ক‌য়েক বছ‌রে প্রতারণার মাধ‌্যমে সাধারণ মানু‌ষের কাছ থেকে বিপুল প‌রিমাণ অর্থ সে ও তার চ‌ক্রের সদস‌্যরা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে। অ‌বিবাহিত প‌রিচয় দি‌য়ে প্রতারণার মাধ‌্যমে এ পর্যন্ত প্রতারক তোরাব ৫টি বি‌য়ে ক‌রার কথাও র‌্যা‌বের কা‌ছে স্বীকার ক‌রে‌ছে। যদিও এলাকাবাসীর বরাত দিয়ে র‍্যাব জানান, নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ১১টি বিয়ে করেছেন তিনি। তা‌দের কাছ থে‌কে প্রতারণার মাধ‌্যমে হাতিয়ে নেওয়া র‍্যাব অর্থ ও প্রতারণার কা‌জে ব‌্যবহৃত ১০‌টি মোবাইলও উদ্ধার করে‌ছে র‌্যাব।


তোরাব আলীর বিরুদ্ধে প্রতারণা, মাদক ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান র‍্যাব।


Tag
আরও খবর