নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

প্রধান শিক্ষক আ'লীগের সভাপতি তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম

প্রধান শিক্ষক আ'লীগের সভাপতি তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম



রাজশাহীর তানোরের সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে গত মার্চ সোমবার এলাকাবাসী ডাকযোগে স্থানীয় সাংসদ, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদুক) লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে নিয়োগ বাণিজ্যের টাকা নয়ছয়,স্কুলের কম্পিউটার, বিজ্ঞান, পদার্থ ও রষায়ন বিষয়ে নিয়মিত ক্লাশ হয়না এবং স্কুলের প্রায় ৪৫ বিঘা ফসলী জমি ও দুটি দীঘির (পুকুর) আয়-ব্যয়ের কোনো সঠিক হিসেব কমিটির কাছে জানানো হয় না। এলাকাবাসী প্রকাশ্যে স্কুলের জমি ও পুকুর ইজারা এবং আয়-ব্যয়ের স্বচ্ছ হিসেব সকলের কাছে প্রকাশের দাবি করেছেন। এছাড়াও এসব বিষয়ে দুদুকের অনুসন্ধান দাবি করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রায় ৪৫ বিঘা ফসলী জমি ও দুটি বড় আয়তনের পুকুর ইজারা থেকে প্রতি বছর প্রায় কুড়ি লাখ টাকা আয় হয়। কিন্ত্ত এসব টাকায় বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে আবার কখানো নামমাত্র উন্নয়ন করে সিংহভাগ টাকা সভাপতি ও প্রধান শিক্ষক মিলেমিশে তছরুপ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, স্কুলের যে সম্পদ রয়েছে, সেই সম্পদের সুষ্ঠু বা সঠিক ব্যবহার করা হলে স্কুলের চিত্র পাল্টে যেতো। তিনি বলেন, এসব বিষয়ে দুদুকের তদন্ত সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা সরেজমিন তদন্তপুর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, এসব বিষয়ে সভাপতির অনুমতি ছাড়া কোন তথ্য দেয়া যাবে না, আপনারা সভাপতির সঙ্গে যোগাযোগ করেন, স্কুলের যা কিছু সব সভাপতি তদারকি করেন। এসব বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাইদ এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, সবকিছু নিয়ম মাফিক হচ্ছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর