শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে কলেজ ছাত্রীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা

কক্সবাজারে ফারহানা আফরিন শিফা (১৭) নামের কলেজ ছাত্রীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ আবছার উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে ৩ মার্চ মামলা করেছেন। যার সিআর মামলা নং-১০০/২৪। মামলার একমাত্র আসামি শহিদুল আমিন তানিভ (২২) কক্সবাজার সদরের ঝিলংজা পশ্চিম লার পাড়ার মোঃ জাহেদুল আলমের ছেলে। বাদি রামুর কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ১১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক মো. এহসানুল ইসলাম। বাদির পক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পি.পি এডভোকেট একরামুল হুদা।

নিহত ফারহানা আফরিন শিফা কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী।

গত ২২ জানুয়ারি টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ রোড থেকে তার লাশ উদ্ধার হয়।

এই ঘটনার জন্য শহিদুল আমিন তানিভকে দায়ী করেছেন পরিবারের সদস্যরা।

নিহতের পিতা মোঃ আবছার উদ্দিন মঙ্গলবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ফুসলিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে শহিদুল আমিন তানিভ নামক বখাটে ছেলে। বিষয়টি আমরা অবগত হলে তার পরিবারকে জানাই এবং বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলি। কিন্তু পাত্তা দেয় নি। গড়িমসি শুরু করে। এ নিয়ে আমার মেয়ের সঙ্গে তানিভের বাক-বিতণ্ডা ও দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হয়। এরপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে দায় এড়াতে কৌশলে আমার মেয়েকে মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভে নিয়ে গিয়ে হত্যা করেছে।

ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার ওসিসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানান নিহতের পিতা।

বাদীপক্ষের নিয়োজিত আইনজীবী একরামুল হুদা বলেন, ফারহানা আফরিন শিফা পরিবারের একমাত্র মেয়ে সন্তান। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এতে তার প্রেমিক শহিদুল আমিন আনিভ সরাসরি জড়িত বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সুবিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Tag
আরও খবর