শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বে গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে। নিহত ছৈয়দ আলম দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা।


পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি জানান, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া, বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যায়।


অপরাপর কাঠুরিয়ারা দুপুরে নিহত ছৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা আরো জানায়, নিহত ছৈয়দ আলমের ৩ বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর