শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে নিখোঁজের চার দিন পর কায়ুকখালী খাল থেকে টমটম চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টেকনাফ পৌরসভার খালে ভাসমান অবস্থায় মুস্তাক আহমদ (২৬) নামে এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।



নিহত যুবক মোস্তাক আহমদ (২৬) সেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাডা কাটাবুনিয়া এলাকার নুরুজামানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত টমটম চালক।


নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।


ওসমান গনি বলেন, বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে। প্রথমের নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।


ওসি বলেন, নিশ্চয়ই কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নাকি হত্যাকাণ্ড পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।


নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।



এদিকে নিহতের বড় ভাই মোজাহার মিয়া জানান- একটি টমটম (ইজিবাইক) ক্রয়-বিক্রয় নিয়ে টেকনাফ সদর গোদার বিল এলাকায় অবস্থানরত নাছির নামের এক মিস্ত্রি আমার ভাইকে ঢেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দিয়েছি। আমরা এর সুস্থ বিচার চাই। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর