রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

না ফেরার দেশে পাড়ি জমালেন বীরাঙ্গনা অজিফা বেগম

বীরাঙ্গনা অজিফা বেগম

স্বামী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় পাক-হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত বীর মাতা যুদ্ধে বিশেষ অবদান রাখার পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি (গেজেট ভুক্তি) ছাড়াই না ফেরার দেশে পাড়ি জমালেন নীলফামারীর ডোমার উপজেলার বীরাঙ্গনা অজিফা বেগম।

আজ বুধবার (৬ই মার্চ) ভোর ৫টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছরেরও বেশি। রেখে গেলেন এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী।

বীরাঙ্গনা অজিফা বেগম ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কচুয়ার ডাঙ্গার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের স্ত্রী। তবে মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে ধর্ষণের শিকার হলে আইনুল হক তাকে তালাক দেন। পরে বাবা-মায়ের অনুরোধে পুনরায় বিয়ে করতে বাধ্য হন তিনি।

জানা যায়, গত ৪ঠা মার্চ মাগরিবের আজানের সময় বাড়ি সংলগ্ন চিলাহাটি-গোমনাতী রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিফা বেগম।

Tag
আরও খবর