দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী

সুন্দরবন উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ
 জীবাশ্ম জ্বালানী বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবাহন খাত প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে, তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এ সব কথা গুলি বলছিলেন
 সুন্দরবন উপকূলে জলবায়ু ধর্মঘটে অবস্থানকারী যুবরা। তারা আরও বলেন গ্লোবাল নর্থের সম্পদশালী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বাড়াচ্ছে।   তারা এই পৃথিবীর সবচেয়ে বড় নির্গমনকারী। তাদের পূঁজিবাদী মনোভাবের জন্য তারা পৃথিবীকে ধ্বংস করছে। জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করার জন্য কোন কারিগরি জ্ঞানের দরকার নাই, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক সদিচ্ছা ও সেটা বাস্তবায়নই যথেষ্ট।


 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়   শুক্রবার (১১ এপ্রিল)সকাল ৯টায় জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধে ও আমাদের ভবিষ্যৎ বিক্রয় না করার দাবিতে এবং নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও  একশনএইড বাংলাদেশের সহযোগিতায়  উপজেলায় সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ ইউপির মথুরাপুর গ্রামের জেলা পাড়ায় খোলপেটুয়া নদীর তীরে তরুণদের   অংশগ্রহণে এক ভিন্নধর্মী প্রতিকী অবস্থান ও বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্বতা জানিয়ে সংগঠনটি এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করেন।

  ধর্মঘটে  "আমাদের ভবিষ্যৎ বিক্রয় করোনা “জলবায়ু সুবিচার চাই”, “জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর”, “নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর” সহ অন্যান্য স্লোগান নিয়ে যুবরা জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে তাদের দাবি জানান। শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নতুল নাঈম বলেন, “পশ্চিমা বিশ্ব তাদের দৈনন্দিন আচরণের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা পালন করছে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রাখার জন্য তাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমরা চাই, পশ্চিমা বিশ্ব আমাদের ক্ষতিপূরণ দিবে এবং তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরুবের সাধারণ সম্পাদক সোহেল রানা, জলবায়ু যোদ্ধা আবিদ হোসেন আপন, উপকূল কন্যা তনুশ্রী মন্ডল, এস এম রাশিদুল ইসলাম, মাসুদ রানা ,অর্পিতা মন্ডল, হালিমা খাতুন, বিশ্বজিৎ মন্ডল, রাজীব বৈদ্য, হাবিবুর রহমান প্রমুখ।  

ছবি- উপকূলীয় শ্যামনগরে জলবায়ু অবরোধ কর্মসূচী


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৮ মিনিট আগে