ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ

দেশচিত্র

মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তান বিক্রি ও কলহের জেরে বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছুনটিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মধুপুর থানার পরিদর্শক তদন্ত মো. রাসেল মিয়া এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর। স্বামী-স্ত্রীর মনোমালিণ্যে জের ধরে গত আট দিন আগে এই অমানবিক কাজ করেছেন হৃদয়হীনা মা লাবনী আক্তার লিজা (১৮)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের শেওড়াতলা এলাকায়। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সাথে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয় ধরে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের কিছু দিন পর থেকেই রবিউলের অস্বচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে গড়মিল দেখা দেয়। অবস্থা বেগতকি দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত চার মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। রবিউল ইসলাম জানান, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবনী আমার ছেলে তামীমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবনী দুর্ব্যবহার করে। আমার সাথে ঘরসংসার করবেনা বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি তামীমের দাদা অসুস্থ্য। ছেলেকে নিয়ে আসো। সে তামীমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি। বারবার যোগাযোগের পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাবনী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়। পরে কৌশলে লাবনীকে ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামীমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। শিশু তামীমের মা লাবনী আক্তার লীজা বলেন, আমার মাথা ঠিক ছিলনা। আমি মনির নামের একজনের সহযেগিতায় গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামীমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনছি। এইডা আমার ভুল হইছে। তামীমের ফুপু রাজিয়া জানান, আমার ভাই রবিউলের সাথে বিয়ের পর থেকেই লাবনীর ঝগড়া হতো। ফকির বাড়ি থাকবেনা বলেও গালি দিত। পরে ভাড়া বাসায় থাকতো। আমাদের কাছে একাধিকবার বলেছে ঘর সংসার করবেনা। আমরা বিশ^াস করিনি। কয়েকদিন আগে সে বাড়ি গেছে। এখন পেটের সন্তানও বেইচা ফালাইছে। আমরা দ্রুত শিশুকে উদ্ধার ও পাষন্ড লাবনীর বিচার চাই। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, লাবনী নামের এক কিশোরী মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানায় তার স্বামী রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা লাবনীকে নিয়ে রাতেই পরিদর্শক তদন্ত মো. রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান পারিচালিত হয়। টাঙ্গাইলের তিনটি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ভোড় সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। শিশুটি ঘাটাইলের ছুনোটিয়া গ্রামে তার পালিত মায়ের কাছে নিরাপদেই ছিল। শিশুটির মা লাবনী ক্রেতার নাম ঠিকানা না জানায় উদ্ধার অভিযানে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে। 

Tag
আরও খবর