চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

চামড়া শিল্পনগরীর অবৈধ কারখানার পরিবেশ ছাড়পত্র কোরবানীর ঈদের পর থেকে বাতিল কার্যক্রম শুরু হবে : পরিবেশমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2024 01:08:26 pm


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্প নগরীর আর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্পকারখানা গুলোতে ইটিপি চালু করতে টাইমলাইন দিতে হবে।তিনি বলেন, কোরবানির পর আর ছাড় দেয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে।
 

তিনি আরও বলেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারি না। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব নয়।সাবের হোসেন চৌধুরী আজ বুধবার বিকালে হেমায়েতপুরের  বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্পনগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ এক আলোচনা সভায় এ কথা বলেন।পরিবেশমন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ না করতে পারলে পণ্য রপ্তানি করা যাবে না। আমরা বিগত দশ বছরে, মাইনাসে আছি। দূষণ রোধে এখন গুরুত্ব দিতে হবে। দুষণের কারণে মানুষের  ক্যান্সার হয়। মানুষের মৃত্যর কারণ হয়। অক্সিজেন না থাকায়, পানি পচে গেছে, এমনকি এখানে ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একাজে সকলের সহযোগিতা দরকার, বলেন তিনি।


সভায় প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যে মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা বক্তব্য রাখেন বিসিক চামড়া শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ শিল্পনগরীর বর্তমান অবস্থা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।এসময় সংশ্লিষ্ট চামড়া কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।

আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে