রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে বার্ষিক চাহিদা নিরুপণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে মানব কল্যাণ পরিষদের (এমকেপি) যুক্ত প্রকল্পের উদ্যোগে সিএসও সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘বার্ষিক চাহিদা নিরুপণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ই মার্চ) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে মানব কল্যাণ পরিষদ (এমকেপি)-এর ‘যুক্ত’ প্রকল্পের আয়োজনে, নেটজ বাংলাদেশ  ও বিএমজেডের সহযোগিতায় অনুষ্ঠিত বার্ষিক চাহিদা  নিরুপণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদার রহমান। এতে সভাপতিত্ব করেন—সিএসও সদস্য রুবিয়া বেগম।

যুক্ত প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মোঃ আতাউর রহমান লিটনের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক, সফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বজলার রহমান বাপ্পী, স্বাস্থ্য সহকারী মোঃ জাহিরুল ইসলাম, সমাজসেবক মোঃ মীর কাসেম প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালী করণ প্রকল্প মানুষের অধিকার আদায়, ন্যায় বিচার ও সরকারি প্রতিষ্ঠান সমুহের জবাবদিহি মূলক কর্মকাণ্ডের সাথে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে সু-সম্পর্ক তৈরি ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম প্রশংসার দাবিদার। চাহিদা নিরুপণ কর্মশালা সেবার মান বৃদ্ধিতে মাইল ফলক হিসেবে কাজ করবে।

Tag
আরও খবর