শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গা, স্থানীয়দের ভুয়া প্রত্যয়ন দিতেন টেকনাফের নুর হান

জন্ম সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক প্রত্যয়ন দেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. নূর হান। টাকা দিলেই রোহিঙ্গা কিংবা স্থানীয়রা পেতেন এসব ভুয়া কাগজপত্র।

নুর হানের এই প্রতারণার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন হাতে নাতে আটক করেন। এসময় তার ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় অভিযুক্তকে ২ বছরের কারাদণ্ড দেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, অভিযান পরিচালনা করে ৩৫৫ ধারায় তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নূর হানকে আটক করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ভোটার ফাইল, চেয়ারম্যান সার্টিফিকেট সহ যাবতীয় সনদ তার কাছে আছে স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে মেম্বার, চৌকিদার সহ স্থানীয় লোকজন নিয়ে তাকে হাতে নাতে ধরি।

আটক নুর হান দীর্ঘদিন ধরে ভাড়া বাসা নিয়ে এসব জালিয়াতি করে আসছিলেন।

Tag
আরও খবর