ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শার্শার গোগা বাজারে ৩ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

শার্শার গোগা বাজারে ৩ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা


  যশোরের শার্শার গোগা বাজারে মেসার্স জননী ফার্মেসী, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে চুরি হয়েছে। 


মঙ্গলবার রাতে চোরেরা ৩ টি দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়েগেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


জননী ফার্মেসীর মালিক আঃ হামিদ জানিয়েছেন, সে প্রতিদনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ সত্তর হাজার টাকাসহ বেশ কিছু খুচরো টাকা রেখে বাসায় যায়। সকালে  দোকান খুলে দ্যাখে তার ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে টাকাগুলো চোরে চুরি করে নিয়ে গেছে। 


একই সময় আলমগীর স্টোর এর দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও বায়েজিদ সাইকেল স্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে সাইকেল বিক্রীর ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।


এঘটনায় হতাশ ব্যবসায়ীরা। বিগত চেয়াম্যানের আমলে বাজারের নিরাপত্তার জন্য বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিলো। কিন্তু তা কোনো কাজে আসছে না। বাজারে সিসিটিভি ও নৈশ প্রহরী থাকা সত্তেও এক রাতে ৩ দোকানে চুরির বিষয়টি ভাবিয়ে তুলেছে অন্যান্য ব্যাবসায়ীদের। তারা এখন আতঙ্কে রয়েছেন।

আরও খবর