দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আলতাফ হোসেন হাওলাদার বিএসসির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ - চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার

লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাবেক চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার (বিএসসি) ও উত্তর চরবংশী ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ই মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ আসামী , আবু বাছেদ হাওলাদার, নুরে আলম মাসুদ হাওলাদার, বেলায়েত হাওলাদার, মিজান হাওলাদর, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খান, রুহুল আমিন খলিফা, নাজিমুদ্দিন গাজী, নুরুল ইসলাম মাঝি, সিদ্দিকুর রহমান, শহিদ উল্ল্যা গাজী, আহসান উল্ল্যা,ইউনিয়ন বিএনপি নেতা এবাদউল্যা গাজী, শফিকুল রহমান ছৈয়াল প্রমূখ। 

রায়পুর রুস্তম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন গাজী বলেন, ঘটা করে বক্তব্যে দেয়ার বিষয়ে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তবে আজকের এই সভা সাধারণ মানুষের। আমি সাধারণ মানুষের অংশ হিসেবে উপস্থিত হলাম। চরের মানুষ- এমন প্রোপাগাণ্ডা থেকে আমরা রক্ষা পেতে চাই। আমাদেরকে অনেকে কটাক্ষ করে। যা কাম্য নয়।

দলমত নির্বিশেষে সর্বদলীয় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, আমি আমার এলাকাসহ রায়পুরের কল্যাণে কাজ করে যেতে যাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চরাঞ্চল ও আলতাফ হোসেন হাওলাদার বিএসসির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যই গড়ে তুলবে আগামীর সুন্দর জনপদ।

Tag
আরও খবর