নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

চসাস সভাপতি দিদার আশরাফীর লেখনীতে দেশ প্রেম উঠে এসেছে

সৃষ্টিশীল মানুষ, কলমের যাদুকর সৈয়দ দিদার আশরাফী। নতুন কিছু লেখার নেশায় বিভোর থাকেন তিনি। তার প্রতিটি লেখনিতে দেশ প্রেম উঠে এসেছে; যা এ প্রজন্মের তরুণরা সহজে জানাতে পারছে। দিদার আশরাফীকে নিয়ে অনুষ্ঠান করার মধ্যদিয়ে নতুন প্রজন্মের মাঝে তার চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব। গতকাল নগরীর চট্টগ্রাম একাডেমী হলে বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি কলামিষ্ট সৈয়দ দিদার আশরাফীর ৫৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এসব কথা বলেন।


জনপ্রিয় কলামিস্ট দিদার আশরাফীর ৫৫ তম জন্মদিন ছিল গত ৪ মার্চ। এ উপলক্ষে সোমবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজন করে 'দিদার আশরাফীর জন্মদিন ও আমাদের প্রত্যাশা-২০২৪' নামক এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।  জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সঙ্গীত, আবৃতি ও কেক কাটাসহ নানা সাংস্কৃতিক আয়োজনের সাজানো ছিল কলামিষ্ট দিদার আশরাফীর জন্মদিনের আয়োজন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চবির সিনেট সদস্য প্রিন্সিপ্যাল ড. রেজাউল কবির।


সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং পলাশ কান্তি নাথ ও ঈসা মোহাম্মদ তকী তাজওয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।


সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর পরিচায়নায় ফুলেল শুভেচ্ছার পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেন শওকত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল, অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, আলহাজ্ব হাফেজ মোহাম্মদ তৈয়ব, শ্রমিকনেতা কামাল উদ্দিন চৌধুরী, জাসদ নেতা মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, হাজী নুরুল আজিম নুরু, এম আর এয়াসিন, আবদুল মন্নান বাপ্পি, সুমন দেবনাথ, এড. টিপুশীল জয়দেব, সাংবাদিক সজল চৌধুরী, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ।


এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রণবরাজ বড়ুয়া, এম এ সবুর, মোহাম্মদ হেসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, যোগাযোগ সম্পাদক আনিছুর রহমান, তথ্য সম্পাদক মনসুর আলম, সুমন চৌধুরী, নীলকমল সুশীল, আমেনা খাতুন পুতুল, কবি আশীষ সেন, শিল্পী মুসলিম আলী জনি, কবি সঞ্চয় কুমার দাশ, মোহাম্মদ তিতাস, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, দীলিপ সেনগুপ্ত, রায়হান উদ্দিন, এম বাবুল, রাজিব দাশ তুষার, রোজী চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, রায়হান সুলতানা নিহা, হারুন রশিদ, চৌধুরী জসীমুল হক, আলী মুর্তজা রাজু, ইয়াসিন সেলিম, উপমা, হামরা, অস্পরা, সুবাহ, মাশিয়াত, আব্দুল মোমিন, সৈয়দ নুর রাসেল, রাফিকা, মহিউদ্দিন আহমদ।

Tag
আরও খবর