ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

কালকিনিতে গৃহবধূর লাশ উদ্ধার” পরিবারের দাবি হত্যা।

কালকিনিতে গৃহবধূর লাশ উদ্ধার” পরিবারের দাবি হত্যা।


মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়ি থেকে নাছিমা আক্তার (৩২) নামে এক গৃহবধুর লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নাছিমা বেগম উপজেলার এনায়েতনগর এলাকার ইছাগুড়া গ্রামের ইউসুফ সরদারের স্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই গৃহবধূর সংসারে দুই সন্তান রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, জেলা ঝাউদি সদরের মাদ্রা গ্রামের কাদের বয়াতির মেয়ে নাছিমার সঙ্গে উপজেলার এনায়েতনগর এলাকার ইছাগুড়া গ্রামের মুজাম্মেল সরদারের ছেলে ইউসুফ সরদারের প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে নাছিমার সঙ্গে ইউসুফ সরদারের ঝগড়া বিবাদ হয়। এ নিয়ে নিয়ে এলাকায় স্থানীয়ভাবে শালিস বৈঠক করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ঘরের মধ্যে খাটের উপর গলায় উড়না পেচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। দুপুরে ময়না তদন্তের জন্য নাছিমার লাশ মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়।

নিহত নাছিমার চাচাতো ভাই আনোয়ার বয়াতী অভিযোগ করে বলেন, ইউসুফসহ পরিবারের লোকজন মিলে নাছিমাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রেখেছে। নাছিমা হত্যার ঘটনাকে এখন আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ সরদারকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ময়না তদন্ত শেষে বলা যাবে নাছিমার কিভাবে মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর