বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

ধর্ম ও সংস্কৃতি এক নয়- তিতুমীর কলেজ অধ্যক্ষ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি হলে উন্নত রাষ্ট্র হবে।আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি হলেও সাংস্কৃতিক মুক্তি হয় নি।

সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণে তিনি বলেন, আমাদের কলেজের সামনে একটি শহিদ মিনার রয়েছে। আমরা এটিকে যথাযথ মর্যাদায় রেখেছি।কিছুদিন পূর্বে এর সংস্কারকাজও করেছি। 


অনেকে দোল খায়। জুতা পায়ে উঠে যায়। যা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে যে কেন এই অবক্ষয়। সেখানে অনেকে মন্তব্য করে বলেছে, এটা মসজিদ বা উপাসনালয় নাকি। যে জুতা পায়ে উঠা যাবে না। এসব বিতর্ক কেন আসে? আমরা কেন বারবার ধর্ম ও সংস্কৃতি গুলিয়ে ফেলছি?


ধর্ম ও সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভাষার শহিদের শ্রদ্ধা সম্মান দেখানো আর উপাসনালয়ে গিয়ে মাথা নত এক?কেন বিতর্ক? বিতর্কিত সেই মন্তব্যে অনেকে সমর্থন দেয়।অথচ আমরা তাদের প্রতিবাদ করি না, চিন্তাও করি না। কোনটি ধর্ম এবং কোনটি সংস্কৃতি, তা বুঝতে হবে।


বঙ্গবন্ধুর বলা তিনটি মুক্তি (অর্থনৈতিক রাজনৈতিক, সাংস্কৃতিক) হলে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ। ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ হবে। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই বলেছিলেন বঙ্গবন্ধু। শুধু মেধাবী ছাত্র হলেই হবে না,নেতৃত্বও প্রয়োজন।চিন্তায় চেতনায় কর্মে স্মার্ট হতে হবে।


পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, দেশপ্রেম যার আছে সে ক্যাম্পাস পরিস্কার রাখবে। আমার ক্লিনার ক্যাম্পাস পরিস্কার রাখে।কারা ময়লা করে ক্যাম্পাস? টিস্যু ব্যবহার শিখেছি আমরা। উন্নত হয়েছি। তবে কই ফেলব শিখি নাই। চারপাশে অসংখ্য বিন আছে। অথচ যেখানে সেখানে ময়লা করি আমরা।


তিনি বলেন, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।শুধু জ্ঞান অর্জন নয় তা বাস্তবায়ন ধারন করতে হবে।স্বাক্ষরতার হার বাড়লেই হবে না মার্জিত,পরিমিত হওয়া,কোথায় কি বলা করা দরকার সেগুলো জানতে হবে। অন্যথায় উন্নত হওয়া যাবে না।সব ক্ষেত্রে দায়িত্বশীল আচরন থাকতে হবে।তা নাহলে সোনার মানুষ হওয়া যাবে না।


তিনি জানান, আমরা প্রতিদিন সমাবেশে মাদক বিরোধী স্লোগান দেই। তবে তা বন্ধ করতে হবে বাস্তবে শুধু স্লোগানই নয়। নিজে মুক্ত থাকতে হবে এবং আশেপাশেও মাদক রোধ করতে হবে। যদি এসব বুঝতে শিখি ও প্রয়োগ করতে শিখি।অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাই। তাহলেই আজকের আয়োজন সফল হবে। 


অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল।


৭ই মার্চ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত ব‌ইমেলা নিয়ে অধ্যাপক ড. রতন সিদ্দিকী বলেন, ৭ই মার্চ উপলক্ষে আমরা তিতুমীর কলেজ একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। ব‌ই বিমুখ শিক্ষার্থীরা যেন আবার ব‌ইমুখী হয় সেজন্য দিনব্যাপী ব‌ইমেলা উৎসব । যেখানে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য অত্যন্ত সুলভ মূল্যে ব‌ই নিতে পারবে। অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ ব‌ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । 


এছাড়াও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও খবর