তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত যুবকের নাম আনোয়ারুল ইসলাম (৩৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহমতের বিল গ্রামের আবদুস সালামের ছেলে। তিন সন্তানের জনক।


পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিপুল অস্ত্র নিয়ে একদল রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই দিন পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের সঙ্গে অস্ত্রধারী ২৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীও অনুপ্রবেশ করছিলেন। তখন স্থানীয় বাসিন্দারা অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের বাধা দিলে তাঁরা গুলি ছোড়েন। এতে পাঁচজন বাংলাদেশি আহত হন। এর মধ্যে আনোয়ারুল ইসলামও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল ইসলামের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান।


উখিয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা এক মাসের বেশি সময় ধরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে উত্তেজনা ও সহিংসতা চলে আসছে। প্রায়ই সেখানে গোলাগুলির পাশাপাশি শক্তিশালী গ্রেনেড বোমা ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সংঘাতের জেরে মিয়ানমার সেনাবাহিনী, বিজিপি, সরকারি কর্মচারীসহ অন্তত ৩৩০ জন নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমার বাহিনীর সঙ্গে অনুপ্রবেশের সময় পালংখালীর রহমতের বিল সীমান্ত থেকে অস্ত্রসহ ২৩ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে উখিয়া থানায় অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা করা হয়। ২৩ রোহিঙ্গা এখন কক্সবাজার জেলা কারাগারে বন্দী আছেন।

Tag
আরও খবর