দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

তুরাগ অ্যাক্টিভ প্রথম ঢাকা ২৫কে দৌড় অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 11:53:30 am


ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রান বাংলাদেশের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ দৌড় ইভেন্ট ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪’।আজ শুক্রবার (৮ মার্চ) রাজধানী হাতিরঝিলে শুরু হওয়া আন্তর্জাতিক এ দৌড় প্রতিযোগিতায় ২৫ কিমি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হাসান। ১৫টি দেশের মোট ২০০০ জন দৌড়বিদ ২৫ কিমি, ১০.৩ কিমি এবং তিন কিমিসহ মোট তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। এ ক্যাটাগরিতে আশরাফুল আলম প্রথম ও আরমান নুমুসিন দ্বিতীয় রানার-আপ হন।

মহিলা ২৫ কিমি ক্যাটাগরিতে শাওলিন সিগমা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম রানার-আপ হয়েছেন সারওয়াত পারভিন এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন এরি লি কইকে।পুরুষ ১০.৩ কিমি ক্যাটাগরিতে গোলাম রাহাত চ্যাম্পিয়ন হয়েছেন এ বিভাগে প্রথম রানার-আপ শেখ নাহিদ উদ্দিন ও দ্বিতীয় রানার-আপ আমির হোসেন। মহিলা ১০.৩ কিমি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোসাম্মত সামিয়া, প্রথম রানার-আপ রাহিয়া ইভান্স, দ্বিতীয় রানার-আপ ইয়াসমিন লিসা।তিন কিমি ছেলে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়াশ রুমান, প্রথম রানার-আপ জারিফ তাজ ও দ্বিতীয় রানার-আপ আল ফারাজি হক। তিন কিমি মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাওশিয়া রুমান, প্রথম রানর-আপ আমারা মাহিন এবং দ্বিতীয় রানার-আপ আরিয়া নুর বিনতে।

নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতনতা বৃদ্ধি করা এবং অংশগ্রহণকারীদের মধ্যে মানসিক বন্ধন জোরদার করার লক্ষ্যে এ ইভেন্ট আয়োজন করা হয়।রান বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে রান ২০২৪ শুধু একটি চলমান ইভেন্ট নয়; এটি ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রচেষ্টা।আমাদের শহরের সৌন্দর্য প্রদর্শন করতে পেরে আমরা রোমাঞ্চিত।’

আরও খবর