শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মুগ্ধতা বাড়াচ্ছে কক্সবাজারের ট্রেন

কক্সবাজার মানেই নীল সাগরের হাতছানি। প্রকৃতির এই মায়ার টানে প্রতিদিনই রাজধানী থেকে রেলপথে শতশত যাত্রী যাচ্ছে কক্সবাজার। সড়ক পথের দুর্ভোগ ও সময় অপচয় থেকে বাঁচতে পর্যটকদের ট্রেনে আগ্রহ বেড়েছে। আবার নবনির্মিত রেলস্টেশনটির সামনে বিশালাকৃতির মুক্তা ঝিনুকের দৃষ্টিনন্দন ভাষ্কর্য দেখে মুগ্ধ সবাই। ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কক্সবাজার বান্দরবানে পর্যটন শিল্পে ব্যাপক বিকাশের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।


পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার সময় ভোর সোয়া ছয়টা। তাই স্টেশনে কক্সবাজার মুখী যাত্রীদের ভিড় ছিল ভোর থেকেই। ঘড়ির কাটায় সোয়া ছয়টা বাজতেই শুরু হয় যাত্রা। যাত্রার শুরুতেই যাত্রীদের উচ্ছাস বাড়তে থাকে।


ঢাকা কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। সড়ক মহাসড়কে যেতে সময় লাগে প্রায় ১৪ ঘণ্টা। সেই সাথে দুর্ঘটনা আর যানজট তো আছেই। রেলপথ চালু হওয়ায় কমেছে সেই সংকট।


ট্রেনের এক যাত্রী বলেন, ‘আমরা এখন যাচ্ছি। আমরা চার ঘণ্টা সমুদ্র সৈকতে কাটিয়ে আবার রাতেই ফিরে আসব। কি চমৎকার। আমার হোটেলেও থাকতে হচ্ছে না। আমরা পুরো পরিবার এক ট্রেনেই যাচ্ছি।’


অবশ্য যাত্রীদের অভিযোগ, ট্রেনের টিকিট সহজে মেলে না। সাথে টিকিট কালোবাজারি তো আছেই।


এক যাত্রী বলেন, ‘অনলাইনে টিকিট পাওয়া যায় না। টিকিটগুলো বুক হয়ে যায়। সোল্ড আউট হয়ে যায়।’


বিরতিহীন চার ঘণ্টা যাত্রার পর চট্টগ্রামে এসে পৌছায় পর্যটক এক্সপ্রেস । ইঞ্জিন ঘুরিয়ে দোহাজারী-কক্সবাজার মুখী এখন ট্রেন। ১০০ কিলোমিটার নতুন রেল পথে দেখা মেলে সীতাকুণ্ড, চুনতি অভয়ারণ্যের পাহাড় ঘেরা চারপাশ। প্রকৃতির এই ক্যানভাস কৌতুহলী পর্যটকদের নাড়া দেয়।


ট্রেনটির এক যাত্রী বলেন, ‘চট্টগ্রাম পর্যন্ত সবচেয়ে কম সময় লাগলেও সাড়ে ৫ ঘণ্টা লাগে। আমরা ৫ ঘণ্টায় ইন করে গিয়েছি। অ্যাটেনডেন্ট জানালো আর তিন ঘণ্টার মধ্যেই আমরা কক্সবাজার পৌছে যাব। তার মানে সোয়া দুইটা বা আড়াইটার মধ্যে পৌছাবো। অ্যামেজিং।’


কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলে আশার আলো দেখছেন হোটেল মোটেল মালিকরা।সেন্টমার্টিন, চকোরিয়া, বান্দরবানের আলীকদমসহ আশেপাশের দর্শনীয় স্থানের আকর্ষনে পর্যটকদের চাপ বাড়ছে।


কক্সবাজার হোটেল–মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কইয়ুম চৌধুরী বলেন, ‘যে পরিমাণ মানুষ এখন কক্সবাজার যাওয়া আসা করছে, অনেকগুলো ট্রেন এ ধরনের প্রোভাইড করা দরকার।’


বেলা তিনটায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ট্রেনের শেষ গন্তব্য। স্টেশনে নেমেই সাগর দেখার উচ্ছাস পর্যটকদের চোখেমুখে। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন কক্সবাজার। সমুদ্র সৈকত থেকে তিন কিলোমিটার দূরে ঝিলংজায়, এই নয়নাভিমারম রেলস্টেশন। শুধু রেল যোগাযোগের জন্য নয়, পর্যটনের নতুন অনুষঙ্গ এই স্টেশন।


কেনইবা নয়, বঙ্গোপসাগর ছুঁয়ে দেখা এখন যে, নাগালের মধ্যে। সাগর সৈকতে মাতাল হাওয়ার সঙ্গে বিস্তীর্ন জলরাশীর উর্মিমালা স্পর্শ, পর্যটকদের ভুলিয়ে দেয় দীর্ঘ যাত্রার ক্লান্তি।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে