কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কোন আপোস নয়: হামাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 06:42:13 am

হামাসের সশস্ত্র শাখা শুক্রবার বলেছে, যুদ্ধবিরতির আলোচনায় কোন আপোস করা হবে না।
ফিলিস্তিনী সংগঠন হামাসের এ শাখা আরো বলেছে, গত ৭ অক্টোবর যেসব জিম্মিকে আটক করা হয়েছে তাদের ছাড় দেয়ার বিনিময়ে গাজা থেকে ইসরাইলকে সৈন্য প্রত্যাহার করতে হবে।
আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছাতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আগ্রাসন বন্ধ করা এবং সৈন্য প্রত্যাহারের সম্পূর্ণ প্রতিশ্রুতি। আর এতে কোন আপোস করা হবে না।
ইসরাইল ও হামাসের মধ্যে পাঁচমাস ধরে চলা যুদ্ধবন্ধের আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কাসাম ব্রিগেড এই বিবৃতি দিল।
কাতারে যুদ্ধবিরতির সর্বশেষ দফার আলোচনায় বৃহস্পতিবার হামাস তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে। হামাসের দাবি গাজা থেকে ইসরাইলকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরাইল এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত ৭ অক্টোবরের হামলায় হামাস ২৫০ ইসরাইলী জিম্মিকে আটক করেছিল। নভেম্বরের সপ্তাহখানেকের যুদ্ধবিরতিকালে কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়। এখনও ৯৯ জিম্মি আটক এবং ৩১ জন মারা গেছে বলে ইসরাইল ধারনা করছে। এদিকে আলোচনার মধ্যস্থতাকারীরা পবিত্র রমজান মাস শুরুর আগেই অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার চেষ্টা অব্যাহত রেখেছে।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে