প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদের উপর পরিকল্পিত হামলা, কাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা


চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে সদ্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুকে মারধরের ঘটনা ঘটেছে। জানা যায়, বৌদ্ধ মন্দিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (৮ মার্চ) সকালে বৌদ্ধ সমিতি মহিলা বাংলাদেশের নারী নেত্রী রেখা রানী বড়ুয়ার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৬ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে দেখা যায়, রেখা রানী বড়ুয়ার নেতৃত্বে অজ্ঞত বেশ কয়েকজন লোক শিক্ষক জিনবোধি ভিক্ষকে কোতোয়ালি থানা পুলিশের উপস্থিতিতে মারধর করছেন। এ সময় তাকে জুতা দিয়ে আঘাত করতেও দেখা যায়।


তবে এ ঘটনায় শিক্ষক ভিক্ষুর বিরুদ্ধে যৌন হয়রানি'র অভিযোগ তুলেছেন ওই নারী নেত্রী। তার দাবি, ধর্মীয় কাজে অংশ নিতে গেলে বৌদ্ধ মন্দিরের সভাপতি শিক্ষক জিনবোধি ভিক্ষু তার শাড়ি ধরে টান দেন। তিনি যৌন হয়রানির শিকার।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের সাথে তার বক্তব্যের মিল পাওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সাথে ওই নারীর তর্ক-বিতর্ক হচ্ছে। একপর্যায়ে ওই নারী ও শিক্ষক দু'জন দুজনের দিকে রুখে যান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তর্কের সূত্রপাত ধরেই শাড়ি টানার ঘটনাটি সংগঠিত হয়েছে। তাই বিশিষ্ট জনের মতামত, এ ঘটনায় যৌন হয়রানি পরিলক্ষিত হয়নি। পূর্বের বিরোধের কারণেই মূলত এ হামলার সূত্রপাত।


ড. জিনবোধি ভিক্ষু বলেন, 'অবৈধ, অনির্বাচিত এবং বৌদ্ধমন্দির জালিয়াতকারী ওরা। ওরা নির্বাচনের পরাজিত শক্তি। বৌদ্ধ মন্দিরকে কেন্দ্র তারা দীর্ঘদিন যাবত আমাদের বিরোধিতা করছেন। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।হাইকোর্ট থেকে জজকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অবৈধ ঘোষণা করেছেন আদালত। আমরা গুরুপূজার আয়োজন করি। এ বৌদ্ধ বিহারের আমি সভাপতি। ওরা কোনো ভক্ত বা গুরুজনদের ঢুকতে দিচ্ছে না। ওই সময়ে ওই নারী আমার মোবাইল কেড়ে নিয়ে নেয়। পুলিশ নিয়ে যখন গিয়েছি তখন মোবাইল ফেরত দিতে বাধ্য হয়েছে।' আমি শাড়ি ধরে টান দিয়েছি- ঠিক তখনই এমন নাটকের সৃষ্টি করেছেন।


যৌন হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ৬৪ বছর বয়সী একজন শিক্ষক। উনি আমার বোন, উনার ছেলেমেয়ে মানুষ করেছি আমি। আমি যৌন হয়রানিতে জড়িত না।'

তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বৌদ্ধ মন্দিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বৌদ্ধ মন্দির দখল করে রাজত্ব কায়েম করতে চায়।


এ ঘটনার প্রতিবাদে এবং ওই নারীর শাস্তির দাবিতে আগামী রবিবার নগরীর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের ডাক দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। মানববন্ধনে সকল সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান তারা।


শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, বৌদ্ধ মন্দিরের নেতৃত্ব ও ভিক্ষু স্যারের একুশে পদক পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে একটি মহল। তারা তার রাষ্ট্রীয় এই মর্যাদাকে মেনে নিতে পারেনি। তাই পূর্বপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জাল জাল বুনছেন বিপথগামী শত্রুরা। আমরা মনে করি, বৌদ্ধ বিহারে মতো ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজে এত লোকের উপস্থিতিতে কোন নারীর শ্লীলতাহানী করা সম্ভব নয়। তার ওপর এ হামলা উদ্দেশ্য প্রণোদিত, উদ্বেগজনক। 


আমরা দেখেছি তর্ক থেকেই সংঘর্ষের উদ্ভব ঘটেছে। এর আগে কোন যৌন হয়রানীর ঘটনা ঘটেনি। তার বিপথগামী শত্রুরা নারী দিবসকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তাদের টার্গেটই ছিল নারী দিবস, যেন বাংলাদেশের সকল নারীর সমর্থন পাওয়া যায়।কোতোয়ালি থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে চসাস সাধারণ সম্পাদক বলেন, আমরা জানতে পেরেছি, নগরীর কোতোয়ালি থানায় দু’পক্ষই পাল্লাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্মরণ করিয়ে দিতে চাই, নিজের হাতে আইন তুলে নিতে কোনো ব্যক্তিকে কখনোই আইন উৎসাহিত করে না, তবুও যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়, তা কেবলই অপরাধ। এ ক্ষেত্রে ওই নারী তাই করেছেন। যেখানে থানা পুলিশের উপস্থিতিতে তার উপর হামলা হয়েছে- সেটি যে ফৌজদারি অপরাধ তা বলার অপেক্ষা রাখে না। তাই অভিযোগ নয়, মামলা গ্রহণ করে সুবিচার নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

 

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, 'সেখানে একটি অনুষ্ঠান নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। যাকে নিয়ে দ্বন্দ্ব তিনিই অনুষ্ঠানে আসেননি। দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। সেগুলোকে সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।'

Tag
আরও খবর