তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলছে সরকার

কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের বিশেষ নজর রয়েছে। পর্যটন নগরীর পরিকল্পিত উন্নয়নে সৃষ্টি করা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বর্তমান সরকার পরিকল্পিতভাবে কক্সবাজারে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।


কক্সবাজারে সরকারের বাস্তবায়িতব্য মহেশখালীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ‘মাতারবাড়ি তাপভিত্তিক কয়লাবিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্প, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এলএনজি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়িতে ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড নতুন বিদ্যুৎ প্রকল্প, ইজিসিবি লিমিটেড কর্তৃক ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প, ধলঘাটা মৌজায় ৬৭০ একর জায়গার ওপর অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প, ইন্টলেশন অব সিঙ্গেল মুরিং (এসপিএম) প্রকল্প, কক্সবাজার ফ্রি ট্রেড জোন, মহেশখালী অর্থনৈতিক জোন-১, মহেশখালী অর্থনৈতিক জোন-২ ও মহেশখালী অর্থনৈতিক জোন-৩।

এছাড়া টেকনাফে বাস্তবায়িত হচ্ছে সাবরাং অর্থনৈতিক জোন ও জালিয়ারদ্বীপ অর্থনৈতিক জোন। কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের কাজ শেষ পর্যায়ে।

নির্মত হয়েছে দোহাজারী থেকে রামু ঘুমধুম রেললাইন প্রকল্প, মেডিকেল কলেজ নির্মাণ, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রামুতে দ্বিতীয় বিকেএসপি, সমুদ্র গবেষণা কেন্দ্র, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস, রামুতে সেনাবাহিনীর ১০ পদাতিকের ব্রিগেড, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প, এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণ।


এসব অবকাঠামোর উন্নয়নে পর্যটন অর্থনীতিতে সুবাতাস বয়ে আনার পাশাপাশি বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়েছে।

Tag
আরও খবর