দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

সহকারী অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজনের রিমান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:25:00 pm

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ শনিবার বিকেলে এ আদেশ দেন। প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।   রিমান্ডপ্রাপ্ত পাঁচজন হলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, আইনজীবী ওসমান চৌধুরী, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক।  পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রেপ্তার এই পাঁচজনকে আজ শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে পাঁচ আসামির পক্ষে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচজনেরই তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় হত্যাচেষ্টা মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ (এস আর সিদ্দিকী সাইফ)। মামলায় আইনজীবী নাহিদ সুলতানাসহ ২০ জনকে আসামি করা হয়।


আরও পড়ুন ভোট গ্রহণের ৪৬ ঘণ্টা পর গণনা শুরু ভোট গ্রহণের ৪৬ ঘণ্টা পর গণনা শুরু ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ডিবি ধানমন্ডি থেকে চারজনকে গ্রেপ্তার করে। আইনজীবী নাহিদ সুলতানার বাসার বাইরে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ সূত্র জানায়, আইনজীবী ওসমান চৌধুরীকে শাহবাগ থানা-পুলিশ সুপ্রিম কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর