সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জে মাকে হত্যায় সন্তানের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে মাকে হত্যায় সন্তানের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) বেলা ১২টা দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। 

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট জেবুন্নেসা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরনীতে জানা যায়, আসামী নাহিদ ইমরান নিয়ন সঙ্গ দোষে ও জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছিল। টাকা পয়সা ও অন্যবিষয়াদি নিয়ে ভীত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ২০২০ সালের  ১৮ ফেব্রুয়ারী ভোর ৫টা হতে ৮টার মধ্যে গরু জবাই করা ছুড়ি দিয়ে মা রশিদা খানমকে কে গলাকেটে হত্যা করে।

এঘটনায় আসামীর আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন। 

দীর্ঘদিন পলাতক থাকার পর আসামী নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামী নাহিদ ইমরান নিয়নকে ৩০২ ধারায় দন্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। মৃত্যুদন্ড নিশ্চিত করা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামীকে ফাসিতে ঝুলিয়ে রেখে দন্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

আরও খবর