তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দের শপথ গ্রহণ

শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


তারা হলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফুল্লাহ নূরী, সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি মোঃ সায়েদ, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা।


শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা।


উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।


এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাস্টার মোঃ সেলিম উদ্দিন।


প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তফা জামান চৌধুরী, এডভোকেট মুজিবুল হক, শায়েক আহমদ, নুরুল ইসলাম, আবছার কামাল, ইকবাল চৌধুরী, রায়হান উদ্দিন, মোঃ নোমান, ইয়াছিন আরাফাত প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সম্রাট খীসা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও দেশ গঠনে অন্যতম ভূমিকা পালন করে সাংবাদিকবৃন্দ। নীতি নৈতিকতায় অটল থেকে সংবাদ পরিবেশনে বিশেষ গুরুত্বারোপ করেন ইউএনও।


সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, আগামীতেও উপজেলার পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর