দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার

আসন্ন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনগণের দৃষ্টি আকর্ষণে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি আবারও নিজের প্রার্থীতা জানান দিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রায়পুর পৌর শহরে। রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় ২নং চরবংশী ইউনিয়ন থেকে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণসহ শত শত মোটরসাইকেল নিয়ে তিনি পুরো রায়পুর পৌর শহর গণসংযোগ করেন। এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মতিবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।


উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি বলেন, আমি এ উপজেলা পরিষদে ৫ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি। এ উপজেলার আপামর জনসাধারণ তাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে কোন নেতার তদবিরের প্রয়োজন হয়নি। আমি সব সময় সরাসরি জনগণের সার্বিক সমস্যার কথা শুনেছি এবং সমাধানের ব্যবস্থা করেছি। এ উপজেলার মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছি। তিনি আরও বলেন, আমার  নিজের প্রার্থীতা জানান দিতে   কাজ করা। এই অভিপ্রায় থেকে রায়পুর উপজেলাকে উন্নতির সর্বোচ্চ রুপ দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।

Tag
আরও খবর